রঘুনাথপুর ১: কাশীপুরে নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেফতার যুবককে তোলা হল রঘুনাথপুর মহকুমা আদালতে
এক নাবালিকাকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুরুলিয়ার কাশীপুর থানার পুলিশ।শুক্রবার রাতে কাশীপুর থানা এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে শনিবার রঘুনাথপুরে আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন। নাবালিকার মা তাঁর মেয়েকে অপহরণ করেছে স্থানীয় এক যুবক এমনই অভিযোগ দায়ের করেছিলেন কাশীপুর থানায়। পুলিশ তদন্তে নেমে ঐ নাবালিকাকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করে ।