পশ্চিমবঙ্গে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে, শ্বশুর বাবা হয়ে যাচ্ছে: কলকাতা বিমানবন্দরে বিস্ফোরক মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। মঙ্গলবার দুপুর দুটো নাগাদ কলকাতা বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, মানুষকে প্রাতিষ্ঠানিকভাবে লুট করেছে। শুধু উদ্যোক্তা নয় তৃণমূল কংগ্রেসের অনেকেই এর মধ্যে জড়িত আছে। পুরোটাই কাঁকড় হয়ে গেছে যখন তার মধ্যে থেকে আর চাল খুঁজে লাভ নেই।