রায়গঞ্জ: রায়গঞ্জে ‘রাষ্ট্র রক্ষা পদযাত্রা’, শিক্ষা ও জাতীয় ঐক্যের বার্তা
রায়গঞ্জের সুদর্শনপুর সারদা শিশু তীর্থ প্রাঙ্গণে বৃহস্পতিবার বিকেলে ‘রাষ্ট্র রক্ষা পদযাত্রা’ অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, জাতীয় ঐক্য, শিক্ষার মর্যাদা ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। প্রধান বক্তা অধ্যাপক দেবাশীষ বিশ্বাস শিক্ষা ব্যবস্থা, সামাজিক মূল্যবোধ ও জাতীয় ঐক্য রক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন নাগরিক হওয়ার আহ্বান জানান। পদযাত্রায় শিক্ষা, জাতীয় স্বার্থ ও সামাজিক সম্প্রীতি রক্ষার দাবি তোলা হয়।