বরাবাজার: হঠাৎ বজ্রপাতে মৃত এক মহিলা ও একটি ছাগল, ঘটনা অযোধ্যাডি গ্রামে
মাঠে ছাগল চরাতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ বরাবাজার ব্লকের সিন্দরী গ্রাম পঞ্চায়েতের অযোধ্যা ডি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতার নাম গীতা রানী মাহাতো, বয়স আনুমানিক ৬৬ বছর। স্থানীয় সূত্রে জানা যায়, মাঠে ছাগল চরানোর সময় হঠাৎ প্রবল বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। সঙ্গে থাকা মনসা রাম মাহাতোও আহত হলেও তাঁর চোট গুরুতর নয়। বজ্রাঘাতে ঘটনাস্থলেই একটি ছাগল ও একটি পাখিরও মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্য, স্থান