রায়গঞ্জ: রায়গঞ্জ পলিটেকনিক কলেজের গননা কেন্দ্রের ৫ টি বিধানসভার ৪ টি তেই এগিয়ে BJP, ১টি তে এগিয়ে তৃণমূল কংগ্রেস
রায়গঞ্জ পলিটেকনিক কলেজের গননা কেন্দ্রের ৫ টি বিধানসভার ৪ টি তেই এগিয়ে BJP, ১টি তে এগিয়ে তৃণমূল কংগ্রেস। সোমবার দুপুর আনুমানিক ১ টা নাগাদ মিডিয়া সেল থেকে জানা গেছে, ইটাহার বিধানসভায় ৮০০০ ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে। অন্যদিকে বিজেপি অন্য ৪ টি বিধানসভায় এগিয়ে। করনদিঘি ৫২৩৫ ভোটে কালিয়াগঞ্জ ৪৮ হাজার ভোটে, হেমতাবাদ ২০ হাজার ভোটে এবং রায়গঞ্জ বিধানসভায় ১৪ হাজার ভোটে বিজেপি প্রার্থীরা এগিয়ে।