রায়গঞ্জ: কর্ণজোড়ায় রায়গঞ্জ পুলিশ-বিএসএফ সমন্বয় সভা, সীমান্ত নিরাপত্তা জোরদারে বিশেষ গুরুত্ব
কর্ণজোড়ায় রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগে বিএসএফ-এর সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হলো। পুলিশ সুপার সোনওয়ানে কুলদীপ সুরেশের উপস্থিতিতে সীমান্ত নিরাপত্তা, যৌথ টহলদারি, গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ অভিযান ও কমিউনিটি পুলিসিং নিয়ে আলোচনা হয়। বৈঠকে জননিরাপত্তা ও আন্তঃসংস্থা সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি জনসম্পৃক্ততা বৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে৷