শীত মরসুমের রক্তের যোগান বাড়াতে স্বরূপনগর ব্লকের সারাফুল গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক থেকে শুরু করে নার্স এবং অন্যান্য কর্মচারীরা একযোগে ব্লাড ব্যাংকের রক্তের যোগান বাড়িয়ে অসহায় মুমূর্ষ রোগীদের পাশে থাকার জন্য মহতী রক্তদান শিবিরের উদ্যোগ গ্রহণ করে, সেই মতো বৃহস্পতিবার ১৩ ই নভেম্বর সকাল ১০ টা থেকে বিকেল তিনটে পর্যন্ত এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরে স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি স্থানীয়রা স্বেচ্ছায় রক্তদান করেন।