মানবাজার ২: জেলা পুলিশের উদ্যোগে বোরো থানার পুলিশ সাধারণ মানুষের হাতে তুলে দিলো বিশেষ গুরুত্বপূর্ণ নম্বর যুক্ত লিফলেট
পুরুলিয়ার জেলা পুলিশের বিশেষ উদ্যোগ।সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি পুলিশের সাথে যোগাযোগকে আরো নিবিড় করতে জনসাধারণের হাতে তুলে দেওয়া হল জরুরি ভিত্তিক ফোন নাম্বার সম্বলিত লিফলেট।জেলা পুলিশ সূত্রে জানা যায় জেলার সমস্ত থানা এলাকায় একটি বিশেষ জনসচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে। এই কর্মসূচির অধীনে জনসাধারণের মধ্যে জরুরি যোগাযোগ নম্বর সম্বলিত তথ্যপত্র বিতরণ করা হচ্ছে। এই তথ্যপত্রগুলিতে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ নম্বরগুলি রয়েছে স্থানীয় থানার নম্বর।