শ্বশুরবাড়ি থেকে আচমকা নিখোঁজ হয়ে গেল এক যুবক। নিখোঁজ যুবকের নাম ইমরান খান। বয়স কুড়ি বছর। ঘটনাটি দু মাস আগের হলেও ছেলেটির পরিবারের লোকজন ঘটনাটি জানতেন না বলে দাবি। সোমবার রাত সাড়ে সাতটা নাগাদ দেগঙ্গা থানায় নিখোঁজ ডায়েরী করেছেন যুবকের মা তনুজা বিবি। তনুজা বিবি বলেন ছেলে ভালবাসা করে দেগঙ্গার গোবর্ধনপুরের এক মেয়েকে বিয়ে করেছিল। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়িতেই থাকতো। তনুজার দাবি শনিবার তিনি জানতে পারেন গত দুই মাস ধরে তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে ন