বরাবাজার: হঠাৎ বিষধর সাপ দর্শনে চাঞ্চল্য ছড়ালো ধানাড়া গ্রামে, উদ্ধার করে ছেড়ে দেওয়া হলো স্থানীয় জঙ্গলে
হঠাৎ বিষধর সাপ দর্শনে চাঞ্চল্য ছড়ালো বরাবাজার ব্লকের অন্তর্গত ধানাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর নাগাদ গৃহস্থের বাড়ি থেকে হঠাৎ করেই বের হয় একটি বিষধর গোখরা সাপ, তা দেখতে ছুটে আছে গ্রামের লোকজন। পরে সেই সাপটিকে গ্রামের লোকজন উদ্ধার করে পাশের জঙ্গলে ছেড়ে দেয়।