পুঞ্চা: গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় গাছ থেকে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কেন্দা থানা এলাকায়
Puncha, Purulia | May 29, 2026 গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় গাছ থেকে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কেন্দা থানা এলাকায়।শুক্রবার সকাল ৯ টা নাগাদ জানা যায় কেন্দা থানার অন্তর্গত পিঁড়রা অঞ্চলের মাথাডি গ্রামের পাশে একটি পুকুরের পাড়ে ওই বৃদ্ধ কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।পরবর্তীকালে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃত ওই বৃদ্ধের নাম জাগরন মাহাতো।পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়।