রায়গঞ্জ: ছয় মাস বেতন নেই, হাঁড়ি চড়ছে না ঘরে! রায়গঞ্জ পুরসভার সামনে সাফাই কর্মীদের ক্ষোভ-বিক্ষোভ
রায়গঞ্জ পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের কর্মবিরতির পঞ্চম দিনে শুক্রবার পুরসভার সামনে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, গত ছয় মাস ধরে বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। অনেকের বাড়িতে খাবারের অভাব দেখা দিয়েছে, কারও বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে, আবার কারও সন্তানের পড়াশোনা ব্যাহত হচ্ছে। বেতন দ্রুত মেটানোর দাবিতে কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকে ঘিরে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে পৌরসভা চত্বরে।