গতকাল রাত আট ঘটিকায় চাকমাঘাট এলাকায় জন্মজয় রায় নামে এক ব্যক্তিকে ট্রিপার গাড়ি ধাক্কা দেয়। ট্রিপার গাড়ির ধাক্কায় গুরুতর ভাবে আহত হয় ঐ ব্যক্তি। তেলিয়ামুড়ার দমকল বাহিনীর কর্মীরা আহত ব্যক্তিকে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে, সেখানে চলে আহত ঐ ব্যক্তির চিকিৎসা।