বরাবাজার: বাড়ি ফেরা আর হলো না, ট্রেন দুর্ঘটনায় ঝরে গেল বাগালবাঁধ গ্রামের পরিযায়ী শ্রমিকের প্রাণ
বাড়ি ফেরার পথেই শেষ যাত্রা। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন পুরুলিয়ার বরাবাজার ব্লকের বাগালবাঁধ গ্রামের পরিযায়ী শ্রমিক বাপি সিংহদেব (২৭)। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ-ছয় মাস আগে জীবিকার সন্ধানে বেঙ্গালুরু গিয়েছিলেন তিনি। রবিবার বাড়ি ফেরার উদ্দেশ্যে ট্রেনে রওনা দেন। সোমবার রাতে মায়ের সঙ্গে শেষবার ফোনে কথা বলে জানান, তিনি ট্রেন থেকে নেমে পড়েছেন। এরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খবর আসে, বিশাখাপত্তনম এলাকায়