রায়গঞ্জ: উত্তর দিনাজপুরের লোকসংস্কৃতি প্রসারে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজে আলোচনা সভা
উত্তর দিনাজপুরের লোকসংস্কৃতির প্রচার ও প্রসারের লক্ষ্যে হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের উদ্যোগে শনিবার রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সোসাইটির কর্ণধার সোমনাথ সিংহ জানান, জেলার সমৃদ্ধ লোকসংস্কৃতি সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা ও আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ। তাঁর মতে, এ ধরনের আলোচনা ভবিষ্যৎ প্রজন্মকে জেলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচিত হতে সহায়তা করবে।