কোচবিহার শহরের বিভিন্ন ক্লাবের সংগঠকদের সঙ্গে রবীন্দ্র ভবনে এক বিশেষ আলোচনা সভায় উপস্থিত পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু
এই মতবিনিময় সভায় কোচবিহার শহরের বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে সমাজসেবা, যুবসমাজের গঠনমূলক ভূমিকা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ এবং জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। সকলের মূল্যবান মতামত, অভিজ্ঞতা ও পরামর্শ আগামী দিনে সমন্বিতভাবে মানুষের কল্যাণে কাজ করার প্রেরণা জোগাবে।
সমাজের উন্নয়নে ক্লাবগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের পাশে থেকে সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে সকলের সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে বড় শক্তি।