রায়গঞ্জ: বিধানসভা নির্বাচনের গণনা ঘিরে কর্নজোড়ায় প্রশাসনিক ভবনে সর্বদল বৈঠক, কড়া বার্তা জেলা প্রশাসনের
শুক্রবার কর্ণজোড়ার জেলা প্রশাসনিক ভবনে জেলা শাসক ও জেলা নির্বাচন আধিকারিক বিবেক কুমারের সভাপতিত্বে ভোট গণনা প্রস্তুতি নিয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে গণনা কেন্দ্রের নিরাপত্তা, প্রবেশ বিধি ও নির্বাচন কমিশনের নির্দেশিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ গণনা নিশ্চিত করার বার্তা দেওয়া হয়। রাজনৈতিক দলগুলির মতামতও গুরুত্ব সহকারে শোনা হয়।