রোকেয়া দিবসে নারী জাগরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন কৃষ্ণনগরে। নারী আন্দোলনের পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মদিন ও মৃত্যু দিবস উপলক্ষে আজ কৃষ্ণনগর ডি এল রায় রোডে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল প্রগ্রেসিভ কালচারাল অ্যাসোসিয়েশন নদীয়া জেলা কমিটি ও নদিয়া জেলা স্টুডেন্ট কালচারাল ফোরামের সাংস্কৃতিক বিভাগ 'প্রাণ স্পন্দন'। অনুষ্ঠানে রোকেয়ার জীবনাদর্শ এবং নারী শিক্ষার প্রসারে তার অসামান্য অবদানের কথা স্মরণ করা হয়।