রায়গঞ্জ: শুকনো গাছের ডাল ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি, কর্নজোড়া কালিবাড়িতে বন্ধ যান চলাচল
রায়গঞ্জের কর্নজোড়া কালিবাড়ি এলাকায় শনিবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ শুকনো গাছের একটি ডাল আচমকা ভেঙে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। এর ফলে রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার ধারের গাছটি দীর্ঘদিন ধরেই শুকিয়ে ছিল। কোনো ঝড়-বৃষ্টি ছাড়াই ডাল ভেঙে এই বিপত্তি ঘটে। পরে বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।