৪৩তম বর্ধমান সদর উত্তর মহকুমার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা বুধবার অনুষ্ঠিত হবে। প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, মাদ্রাসা ও শিশুশিক্ষা কেন্দ্র মিলিয়ে শতাধিক পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশ নেবে। সেই উপলক্ষ্যে মঙ্গলবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ গুসকরা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। গুসকরা পি পি ইন্সটিটিউটশনের মাঠে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগীতা ঘিরে এখন উন্মাদনার সৃষ্টি হয়েছে এলাকায়।