বলরামপুর: ফের পুরুলিয়া-ঝাড়খন্ড সীমান্তে নাকা তল্লাশিতে লক্ষাধিক টাকা উদ্ধার করলো বলরামপুর থানার পুলিশ
পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্তে নাকা তল্লাশিতে আবারো উদ্ধার লক্ষাধিক টাকা।বিধানসভা নির্বাচনের আগে ভিন রাজ্য থেকে বাংলায় অবৈধ টাকার লেনদেন রুখতে তৎপর পুলিশ।বুধবার দুপুরে ঝাড়খণ্ড-বাংলা সীমান্তের বলরামপুর দাঁতিয়া আন্তঃরাজ্য নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে ২ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করলো বলরামপুর থানার পুলিশ।