রায়গঞ্জ: বিধানসভা নির্বাচনের জন্য মডেল বুথ হিসাবে সাজিয়ে তোলা হোলো কর্নজোড়ার স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়কে
বিধানসভা নির্বাচনের জন্য মডেল বুথ হিসাবে সাজিয়ে তোলা হোলো কর্নজোড়ার স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়কে। বুধবার দুপুরে মডেল বুথে আলপনা দিতে আসা শিল্পী জানিয়েছেন রায়গঞ্জ বিধানসভার কর্নজোড়ায় স্বর্নময়ী প্রাথমিক বিদ্যালয়কে মডেল বুথ হিসাবে সাজাচ্ছে প্রশাসন৷ এই ধরনের একাধিক মডেল বুথ প্রতিটি বিধানসভায় সাজাবে প্রশাসন বলে উত্তর দিনাজপুর নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে।