রায়গঞ্জ: বাঙার চেকপোস্টে ভয়াবহ সংঘর্ষ, প্রাণ গেল লরি চালকের
১২ নম্বর জাতীয় সড়কের ইটাহারের বাঙার চেকপোস্ট এলাকায় পথ দুর্ঘটনায় এক লরি চালকের মৃত্যু হয়েছে। মৃতের নাম শিবু দাস (৫১), বাড়ি উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থানার মসলন্দপুরে। পরিবারের দাবি, শুক্রবার রাতে গৌহাটিগামী পথে অন্য একটি লরির সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। রবিবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।