রায়গঞ্জ: ইন্ট্রান চিকিৎসককে বাড়ি নিতে আসা বাবা মায়ের সাথে চিকিৎসকের গোলমাল নিয়ে চাঞ্চল্য উদয়পুরে
রায়গঞ্জ মেডিকেলের ইন্ট্রান চিকিৎসককে বাড়ি নিতে আসা বাবা মায়ের সাথে চিকিৎসকের গোলমাল নিয়ে চাঞ্চল্য রায়গঞ্জের উদয়পুরে। শুক্রবার দুপুরে এই গোলমাল থামাতে ঘটনাস্থলে ছুটে আসে কর্নজোড়া ফাড়ির পুলিশ। অভিযুক্ত ইন্ট্রান চিকিৎসকের নাম সোমরাজ বড়ুয়া, বাড়ি মেদনীপুরে। অভিযোগ ওই ইন্ট্রান চিকিৎসকের বান্ধবী ও তার পরিবার আটকে রেখেছিল। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ওই ইন্ট্রান চিকিৎসক ও তার বান্ধবীকে কর্নজোড়া ফাড়িতে নিয়ে যায়। ইন্ট্রান চিকিৎসকের বাবা মাকেও ফাড়িতে ডেকে পাঠায়৷