রায়গঞ্জ: শ্বাসকষ্ট সৃষ্টি হয়ে আচমকা এক ব্যক্তির রহস্য মৃত্যুতে চাঞ্চল্য কালিয়াগঞ্জের পলিহার এলাকায়
শ্বাসকষ্ট সৃষ্টি হয়ে আচমকা এক ব্যক্তির রহস্য মৃত্যুতে চাঞ্চল্য কালিয়াগঞ্জের পলিহার এলাকায়। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত ব্যক্তির নাম নাসির মহাম্মদ, বয়েস আনুমানিক ৪৪,৪৫ বছর, বাড়ি কালিয়াগঞ্জের পলিহারে। পরিবারের দাবী এদিন সকালে সব ঠিকই ছিল। প্রাতঃকৃত্য করে ফেরার পরেই আচমকা তার শ্বাসকষ্ট ওঠে। তাকে কুনোর স্বাস্থ্য কেন্দ্রে হয়ে রায়গঞ্জ মেডিকেলে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।