জেলা স্তরের 'বেঙ্গল ফিস ফেষ্ট-২০২৬' জেলা মৎস্য দপ্তর মীনভবন, পুরুলিয়ায় অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিবেদিতা মাহাত, সভাধিপতি, পুরুলিয়া জেলা পরিষদ। বিশেষ অতিথি সুধীর কোল্ডম, আই, এ. এস, জেলা শাসক ও জেলা সমাহর্তা, সহ বহু বিশিষ্ট ব্যক্তি। সারাদিন মৎস্যজীবীদের নিয়ে সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।