পুরুলিয়া ২: মনোনয়ন জমা দিতে এসে প্রতিদ্বন্দ্বী বিদায়ী বিধায়ক ও তৃণমূল প্রার্থীর অবদান নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস প্রার্থী
আজ পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দিতার জন্য মনোনয়ন জমা দিলেন জাতীয় কংগ্রেস প্রার্থীর দিব্যজ্যোতি প্রসাদ সিংদেও। মনোনয়ন জমা দিতে এসে তিনি তার অন্যতম প্রতিদ্বন্দ্বী বিজেপির বিদায়ী বিধায়ক ও পুরুলিয়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা তৃণমূল প্রার্থীর বিগত দিনে জনসাধারণের জন্য অবদানের বিষয়টি নিয়ে প্রশ্ন রাখলেন জাতীয় কংগ্রেস প্রার্থী ।