রায়গঞ্জ: উত্তর দিনাজপুরে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী পালনে বিজেপির শ্রদ্ধা নিবেদন
উত্তর দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে সোমবার শ্রদ্ধার সঙ্গে পালিত হলো ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী। বিকেল প্রায় ৪টা নাগাদ জেলা বিজেপির সামাজিক মাধ্যমে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে জেলা বিজেপির মুখপাত্র কেশবানন্দ পাল, মহিলা মোর্চার জেলা সভানেত্রী অর্পিতা কর্মকার-সহ একাধিক নেতৃত্ব, বিশিষ্টজন এবং কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। ড. মুখার্জীর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পাশাপাশি তাঁর আত্মবলিদান নিয়ে আলোচনা হয়।