বরাবাজার: রৌদ্রের প্রচন্ড তাপে মানুষের কি কি করণীয় সে বিষয়ে পরামর্শ দিলেন বরাবাজার ব্লক স্বাস্থ্য আধিকারিক
বৈশাখের শুরুতেই রৌদ্রের তাপমাত্রা যেন আগুনের গোলা, বেলা বাড়তে না বাড়তেই তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই।এই রৌদ্রের তাপ এবং গরমে মানুষ কিভাবে চলবে, তার দৈনন্দিন জীবনের কাজকর্ম করবে, কেমন হবে খাওয়া দাওয়া সেই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমবার দুপুর নাগাদ পরামর্শ দিলেন বরাবাজার ব্লক স্বাস্থ্য আধিকারিক শুভাশিস মুদি।