ব্রিগেড এর উদ্দেশ্যে রওনা দিল বিজেপি কর্মীরা। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে রবিবার। সেই গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দিতে চুঁচুড়া থেকে দলে দলে বিজেপির কর্মীরা রওনা দিলেন ব্রিগেডের উদ্দেশ্যে।