রায়গঞ্জ: রেকর্ড জয়ের পর রায়গঞ্জে বিজেপির ধন্যবাদ যাত্রা, জনতার আশীর্বাদে কৃতজ্ঞ নব্য বিধায়ক কৌশিক
বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর শনিবার সন্ধ্যায় রায়গঞ্জে ধন্যবাদ যাত্রা করল বিজেপি। এই যাত্রায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের নব্য বিধায়ক কৌশিক চৌধুরী, বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ বহু নেতা-কর্মী ও সমর্থক। কৌশিক চৌধুরী বলেন, মানুষের আশীর্বাদ ও ভালোবাসায় তিনি রেকর্ড ভোটে জয়ী হয়েছেন। রায়গঞ্জ বিধানসভার মানুষকে ধন্যবাদ জানিয়ে তিনি এলাকার উন্নয়নে সর্বদা কাজ করার প্রতিশ্রুতি দেন।