রায়গঞ্জ: কলপাড়ে জল খেতে গিয়ে রহস্যমৃত্যু কলেজছাত্রীর, চাঞ্চল্য ডোডরায়, তদন্তে পুলিশ
রায়গঞ্জের শেরপুর গ্রাম পঞ্চায়েতের ডোডরা এলাকায় কলপাড়ে পড়ে এক কলেজছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম কবিতা দেবশর্মা (১৯), তিনি কালিয়াগঞ্জ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার জল খেতে গিয়ে পড়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। রায়গঞ্জ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বুধবার পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।