রায়গঞ্জ: ওয়েস্ট বেঙ্গল গ্রামীন ব্যাঙ্কের জন্মদিন উদযাপন করলো ব্যাঙ্কের রায়গঞ্জ শাখা
ওয়েস্ট বেঙ্গল গ্রামীন ব্যাঙ্কের জন্মদিন উদযাপন করলো ব্যাঙ্কের রায়গঞ্জ শাখা। শনিবার বিকালে ওয়েস্ট বেঙ্গল গ্রামীন ব্যাঙ্কের রায়গঞ্জ শাখার ম্যানেজার নিশীথ বক্সী বলেন, গত বছর ১ লা মে তাদের ব্যাঙ্কের পথ চলা শুরু হয়। ১ লা মে ব্যাঙ্ক বন্ধ থাকায় তারা এদিন ব্যাঙ্কের জন্মদিন উদযাপন করছেন। গ্রাহকদের আমন্ত্রন জানানো হয় এই অনুষ্ঠানে। তাদের মতামত নিয়ে নিজেদের পরিষেবাকে আরও উন্নতি করার চেষ্টা করবেন তারা।