পুঞ্চা: পুঞ্চাতে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান ৫৫ টি পরিবারের
Puncha, Purulia | Apr 11, 2026 মানবাজার বিধানসভার পুঞ্চা ব্লকে তৃনমুল কংগ্রেসে বড়সড় ভাঙ্গন ধরালো বিজেপি।শনিবার বিকেল তিনটে নাগাদ বাগদা অঞ্চলের ১১৯ এবং ১২০ নং বুথে বিজেপি মনোনীত প্রার্থী ময়না মুর্মুর হাত ধরে বিজেপিতে যোগদান করে ৫৫ টি পরিবার। বিজেপির দাবী সেই পরিবারগুলি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে। এদিন দল ত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ময়না মূর্মু।বাগদা অঞ্চলের শক্তি কেন্দ্র প্রমুখ সুকুমার মন্ডল এবং মন্ডল কোর কমিটির সদস্য,মন্ডল সভাপতি ভাগ্যধর পাত্র।