রায়গঞ্জ: ছোটো মামাতো ভাইকে বাঁচাতে গিয়ে নদীতে তলিয়ে মৃত্যু ভিটিয়ারের ১১ বছরের রাসেলের
ছোটো মামাতো ভাইকে বাঁচাতে গিয়ে নাগর নদীতে তলিয়ে মৃত্যু হলো ১১ বছরের রাসেল শেখের। মর্মান্তিক ঘটনাটি রায়গঞ্জের ভিটিয়ার এলাকার নিমতলায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার নদীতে স্নান করতে গিয়ে ৮ বছরের সাজেদ আলী তলিয়ে যেতে শুরু করলে রাসেল তাকে পাড়ের দিকে ঠেলে প্রাণে বাঁচায়। সুস্থ আছে সাজেদ। তবে ভাইকে বাঁচাতে গিয়ে রাসেল নিজেই তলিয়ে যায়। রবিবার সকালে ঘটনাস্থল থেকে কিছু দূরে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু হয়েছে।