আউশগ্রাম ১: বিজেপি জানে না, ওরে বুনো ওল হলে, মমতা বন্দ্যোপাধ্যায় বাঘা তেঁতুল, গুসকরায় বললেন মন্ত্রী অরূপ বিশ্বাস
বিজেপি জানে না, ওরে বুনো ওল হলে, মমতা বন্দ্যোপাধ্যায় বাঘা তেঁতুল, গুসকরায় বললেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি শনিবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দারের অফিসে তৈরি SIR ওয়ার রুম এবং গুসকরা বাসস্ট্যান্ডে ভোট রক্ষা শিবির পরিদর্শন করেন। আর সেই মঞ্চ থেকেই মন্ত্রী অরূপ বিশ্বাস নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ শানিয়ে বলেন মহারাষ্ট্র, হরিয়ানায় ভোটার তালিকায় নাম ঢুকিয়ে দিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি।