আড়শা: মাঠে গরু চরাতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির মহুলটাঁড় গ্রামে
Arsha, Purulia | Jul 25, 2026 মাঠে গরু চরাতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানায়," মৃত ব্যক্তির নাম প্রথম মাঝি (৪০)। তাঁর বাড়ি আড়শা থানার মহুলট্যাঁড় গ্রামে। শুক্রবার বিকেলে মাঠে গরু চরানোর সময় বজ্রাঘাতে আহত হন তিনি। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। শনিবার মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।