শ্রীমদ্ভাগবত গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় , এটি মানব জীবনের সর্বাঙ্গীণ উন্নতির এক অনন্য দার্শনিক পথনির্দেশ। জীবনের সংকট দায়িত্ব ও কর্তব্য ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে গীতার উপদেশ আজও সমান প্রাসঙ্গিক। গীতা আমাদের শেখায় কর্মই ধর্ম এবং আত্মার সত্য উপলব্ধি জীবনের চূড়ান্ত লক্ষ্য। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই আগামী ২রা নভেম্বর রবিবার দুপুর তিন ঘটিকা থেকে মেমারি নতুন বাসস্ট্যান্ডে আয়োজিত হতে চলেছে সহস্র কন্ঠে গীতা পাঠ।