বাঘমুণ্ডী: কোদাল চালিয়ে, মাথায় ধামা হাতে সেরেংডীতে ১০০ দিনের কাজের সূচনা করেন বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাত
মাথায় ধামা হাতে ১০০ দিনের কাজের সূচনা করেন বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাত দীর্ঘ চার বছরের প্রতীক্ষার অবসান। অবশেষে রাজ্যে পুনরায় শুরু হলো ১০০ দিনের কাজ। আর্থিক অনিয়মের অভিযোগে ২০২২ সাল থেকে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের অর্থসাহায্য বন্ধ করে দিয়েছিল। তবে রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর, ১লা জুন থেকেই রাজ্যজুড়ে এই প্রকল্প চালু হয়েছে। সেই মতো রবিবার সকাল ১১টা নাগাদ পুরুলিয়ার বাঘমুন্ডির সেরেংডী অঞ্চল এলাকায় একটি পুকুর খনন কাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই ক