পুরুলিয়া ২: পুরুলিয়া জেলার গন্ধুডি গ্ৰামে অনুষ্ঠিত হলো কৃষি আলোচনা সভা
কৃষকদের আধুনিক ও উন্নত মানের ধান চাষ সম্পর্কে সচেতন করতে PAAN সিডস্ প্রাইভেট লিমিটেড এর উদ্যোগে পুরুলিয়া ১ নং ব্লকের গন্ধুডি গ্ৰামে অনুষ্ঠিত হলো কৃষি আলোচনা সভা। এদিনের অনুষ্ঠানে এলাকার চাষিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের উত্তরিও পড়িয়ে সম্বর্ধনা জানানো হয় PAAN সিডস্ এর পক্ষ থেকে। এরপর কোম্পানির উন্নত মানের ধান বীজ পান ৮০৪, পান ৮৪৯, পান ৮৫৫ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।