ঝাড়গ্রাম: মানবিকতার এক অনন্য নজির গড়লো ঝাড়গ্রাম থানার পুলিশ, হারিয়ে যাওয়া কন্যাকে বাবার হাতে তুলে দিল ঝাড়গ্রাম থানার পুলিশ
মানবিকতার এক অনন্য নজির গড়ল ঝাড়গ্রাম থানার পুলিশ। হারিয়ে যাওয়া এক কন্যা সন্তানের সন্ধান মিলল তাদের উদ্যোগেই। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার অন্তর্গত সিন্নি এলাকার বাসিন্দা মেয়েটি হঠাৎই নিখোঁজ হয়ে যায়। পরিবারের সকলে তখন উদ্বেগে দিশেহারা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও যখন কোনো সন্ধান মেলেনি, তখন পুলিশ তৎপর হয়ে ওঠে মুহূর্তেই। খোঁজ শুরু হয়, অবশেষে বুধবার বিকেলে ঝাড়গ্রাম থানার পুলিশ মেয়েটিকে উদ্ধার করে।