রায়গঞ্জ: শিলিগুড়িতে জাতীয় যোগাসন প্রতিযোগিতায় সাফল্য, সংবর্ধিত রায়গঞ্জ যোগা একাডেমির সদস্যরা
রায়গঞ্জের শাস্ত্রী সংঘ ক্লাব প্রাঙ্গণে মঙ্গলবার বিকেলে জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন সংস্থার কর্মকর্তা, প্রশিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিরা। পদকজয়ীদের ফুল, উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। উল্লেখ্য, গত ১৩ ও ১৪ জুন শিলিগুড়ির মাটিগাড়ায় অনুষ্ঠিত জাতীয় যোগাসন প্রতিযোগিতায় রায়গঞ্জ যোগা একাডেমির ৩৫ জন প্রতিযোগী অংশ নিয়ে ৪টি স্বর্ণ, ১১টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জসহ মোট ৩৫টি পদক জয় করেন।