সাঁতুড়ি: সাঁতুড়ি ব্লকের কালীপাহাড়ী গ্রামের বাসিন্দাদের একাংশ আগে ঘর,পরে ভোট ,ঘর নাই ভোট নাই এই দাবিতে আন্দোলন শুরু করল
আগে ঘর, পরে ভোট, ঘর নাই, ভোট নাই। এই দাবিতে পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত সাঁতুড়ি ব্লকের কালীপাহাড়ী গ্রামের বাসিন্দাদের একাংশ বৃহস্পতিবার ধামসা মাদল নিয়ে তারা গ্রামে মিছিল ও সভা করে আন্দোলনে নামল। তবে এই সভাতে উপস্থিত ছিল ভারত জাকাত মাঝি পরগনার নেতৃত্ব বৃন্দরাও। অপরদিকে আন্দোলনকারীদের মধ্যে সোনামনি ডম বলেন, আমরা অতি দরিদ্র মানুষ আমাদের বাড়ি নেই, ঘরে জল পড়ে স্থানীয় নেতাদের বারবার বলা হলেও কোন কাজ হয়নি। আমাদের নাম আসার কথা ছিল।