চোপড়া: চোপড়ায় বিজেপির উদ্যোগে পালিত পশ্চিমবঙ্গ দিবস, মিছিল ও নানা কর্মসূচিতে উদযাপন
চোপড়ায় বিজেপির উদ্যোগে পালিত পশ্চিমবঙ্গ দিবস, মিছিল ও নানা কর্মসূচিতে উদযাপন চোপড়া: গোটা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুরের চোপড়াতেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস পালন করল বিজেপি। শনিবার পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে চোপড়ার কালাগছ এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে দলের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন দলের নেতৃত্ব। পতাকা উত্তোলনের পর বিজেপি কর্মী-সমর্থকরা কালাগছের বিভিন্ন এলাকায় বর্ণাঢ্য মিছিল বের করেন। মিছিলে পশ্চিমবঙ্গের ঐতিহ