চুরির মিথ্যা অপবাদের প্রতিবাদ করায় এক দম্পত্তিকে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের পাথরঘাটা গ্রামে। রবিবার বেলা এগারোটা নাগাদ দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আশুরা বিবি নামে এক গৃহবধূ। গৃহবধূর স্বামীর দাবি এক ব্যক্তির দোকানে বেলুন ছিল। সেই বেলুন পড়ে গেলে বাচ্চারা তা নিয়ে বাড়িতে আসে। পরে সেই বেলুন অবশ্য ফেরত দেয়া হয়। কিন্তু তারপরেও তাদেরকে চুরির মিথ্যা অপবাদ দেয় প্রতিবেশী জাহি