আসন্ন বিধানসভা ভোটের আগে ভাঙ্গন তৃণমূলে! তৃণমূলের বর্ষীয়ান নেতা সতীশ চন্দ্র রায় এবং মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি পঞ্চায়েত এলাকায় ৭৯ নম্বর বুথের তৃণমূলের বুথ সভাপতি সহ মোট আটটি পরিবার তৃণমূল ছেড়ে যোগ দিলো বিজেপিতে। বুধবার রাতে একটি যোগদান কর্মসূচির মধ্য দিয়ে নবাগত কর্মীদের হাতে দলিয় পতাকা তুলে দেন বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক দধিরাম রায়। এছাড়াও উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ ২ নং মন্ডলের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র রায়।