আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে রবিবার বিকেলে ঝাড়গ্রামের মানিকপাড়া অঞ্চলের কৃষ্ণবাঁধ বুথে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি মহাশীষ মাহাতো, তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের সভাপতি নরেন মাহাতো, সহ সভাপতি অশোক মাহাতো, যুব অঞ্চল সভাপতি হেমন্ত মাহাতো প্রমুখ। কৃষ্ণ বাঁধ বুথের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি হায়দার আলীর নেতৃত্বে এই সভা অনুষ্ঠিত হয়।