রায়গঞ্জ: জমি বিবাদের জেরে রক্তাক্ত ভাইপো! মাথা ফাটানোর অভিযোগ কাকা ও পরিবারের বিরুদ্ধে, চাঞ্চল্য রুদ্রখন্ডে
জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ভাইপোকে মারধর করে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে কাকা ও তাঁর পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের রুদ্রখণ্ড এলাকায়। রবিবার এই ঘটনায় রায়গঞ্জ থানার দারস্থ হন আহত পাপ্পু রবিদাসের স্ত্রী লীলাবতী রবিদাস। অভিযোগ, ঘর ভাঙতে এলে বাধা দেওয়ায় পাথর দিয়ে আঘাত করা হয় পাপ্পুকে। গুরুতর জখম অবস্থায় তিনি রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সুত্রে জানা গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।