রায়গঞ্জ: “কাজ না দিলে আত্মহত্যা ছাড়া উপায় নেই” — রায়গঞ্জ মেডিকেলে আয়া মাসিদের আর্তি
রায়গঞ্জ মেডিকেল কলেজে কয়েকশো আয়ার প্রবেশাধিকার মৌখিক নির্দেশে বন্ধ করে দেওয়ার অভিযোগে বুধবার চাঞ্চল্য ছড়ায়। বিকেলে আয়া মাসিরা এম এস ভি পির ঘরের সামনে বসে প্রতিকারের দাবি জানান। অভিযোগ, অ্যাসিস্ট্যান্ট সুপার ওয়ার্ড ছাড়ার নির্দেশ দেন এবং পুলিশ দিয়ে সরানোর হুঁশিয়ারিও দেওয়া হয়। ওই আয়ারা জানান, দীর্ঘ ২৬ বছর ধরে তাঁরা রোগীদের পরিষেবা দিয়ে সংসার চালাচ্ছেন। বিকল্প কাজের ব্যবস্থা না হলে বহু পরিবার সংকটে পড়বে। মেডিকেল কর্তৃপক্ষ এবিষয়ে মন্তব্য করতে চাননি।