আড়শা: সটরা গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
Arsha, Purulia | Jun 28, 2026 আড়শা থানার সটরা গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে শ্বশুরবাড়ির ঘরের কড়িকাঠে ঝুলন্ত অবস্থায় করুণা কুমার (২০)-কে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাঁকে উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতার বাপের বাড়ি রামজীবনপুর গ্রামে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে।